বেলা গড়ালে গ্রামের কর্মঠ মানুষ পাওয়া দুস্কর। কারন গ্রামের বেশীর ভাগ মানুষ শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে। তাই কাক ভোরেই প্রচার পর্ব সেরে নিচ্ছেন দুই মহিলা প্রার্থী। দুইজনেই জেতার বিষয়ে আশাবাদী। আর এই দুই গৃহিনীর লড়াইয়ে জমে উঠেছে মালদার ইংরেজবাজারে ২৬নম্বর জেলা পরিষদের আসন। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন এই এলাকার জেলা পরিষদের বর্তমান সদস্য কল্যান মন্ডলের স্ত্রী অর্চনা মন্ডল। পাল্টা কংগ্রেস প্রার্থী করেছেন ওই এলাকার আদি কংগ্রেসী পরিবারের তথা শোভা নগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মহন্মদ আনসারুল হকের স্ত্রী আফসানা বিবিকে। দুই প্রার্থী অন্যান্য দলকে পেছনে ফেলে জোড় কদমে প্রচার শুরু করে দিয়েছেন।
যেহেতু দুইজনে গৃহবধূ স্বাভাবিক ভাবেই দুইজনের সংসারের কাজ থাকে। ভোরবেলা সংসারের কাজ কিছুটা সামলে সকাল সকাল প্রচার সেরে ফেলছেন। একজন স্বামীর আসন ধরে রাখতে কোমড় বেঁধে ময়দানে নেমেছেন আরেকজনের লক্ষ্য তা পুনরায় দখল করা। দুই প্রার্থী এই লড়াই এখন উপভোগ করছেন এলাকার সাধারণ মানুষ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/orNIakd_TY0